জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৩২ প্রকল্পের অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সাড়ে ৫৭ কোটি টাকার ৩২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার একনেকের সভাকক্ষে জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গঠিত ট্রাস্ট ফান্ডের ষষ্ঠ সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ক্লাইমেট চেঞ্জ ইউনিট এবং কারিগরি কমিটির বাছাই করা চারটি সরকারি ও ২৮টি বেসরকারি প্রকল্প সভায় উপস্থাপন করা হয়।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।