জলবায়ু পরিবর্তনের নির্দোষ শিকার বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শিল্পোন্নত দেশগুলোই মূলত জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ এই পরিবর্তনের নির্দোষ শিকার। তাই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের বাস্তবতা নিয়ে জনমত সৃষ্টিতে ভূমিকা রাখতে পারেন।যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে গত শনিবার ‘বাংলাদেশের জলবায়ু এবং উন্নয়ন সম্পর্ক’বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারের উদ্যোক্তা হার্ভার্ড মেডিকেল স্কুলের দক্ষিণ এশীয় শিক্ষার্থী ও পেশাজীবীরা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশীয় ইনস্টিটিউট ও পরিবেশ কেন্দ্র যৌথভাবে এই সেমিনারে সহযোগিতা করে। সেমিনারে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ১০টি অঙ্গরাজ্য থেকে শিক্ষার্থী ও পেশাজীবীরা যোগ দেন। এতে নোবেল বিজয়ী পরিবেশবাদী অধ্যাপক জন ব্রায়ান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিভিন্ন পর্বে বিষয়ভিত্তিক এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী হাছানমাহমুদ। বক্তব্যদেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন।