জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে ব্রিটেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ব্রিটিশ সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্রিটেনের খাদ্য ও কৃষিমন্ত্রী জিম ফিটজপ্যাট্রিক, ব্রিটিশ অর্থ প্রতিমন্ত্রী স্টিফেন টিমসসহ ব্রিটিশ পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্য।তাঁরা আরও আশ্বাস দেন, দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশকে দেওয়া সব ধরনের সহযোগিতা বাড়াবে ব্রিটিশ সরকার। খবর ইউএনবির।গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে বাংলাদেশ উন্নয়ন পরিষদ (ডেভেলপমেন্ট কাউন্সিল ফর৫ বাংলাদেশ ইন ইউকে) আয়োজিত আবাসন, অভিবাসন, স্বাস্থ্য, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত এক সেমিনারে ব্রিটিশ নেতারা ওই আশ্বাস দেন। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. এম সাইয়েদুর রহমান খানের উদ্যোগে হাউস অব কমন্সে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ব্রিটিশ এমপি, ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য এবং প্রায় সব বড় রাজনৈতিক দলের কাউন্সিলররা যোগ দেন। এ ছাড়া বাংলাদেশি সম্প্রদায়ের প্রায় ৩০০ সদস্যও সেমিনারে অংশ নেন।