জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর কর্মপন্থা এখনই নির্ধারণ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতির সমঞ্চুখীন হবে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের ফলে এ দেশের হাওরাঞ্চলের জনগণ ব্যাপক ক্ষতির সমঞ্চুখীন হচ্ছে। অথচ এ বিষয়টি সঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না। এ জন্য ব্যাপক গবেষণা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের কারণে পরিবর্তিত পরিস্থিতির ঝুঁকি মোকাবিলার অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে ওই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। তাই এখন থেকেই কর্মপন্থা নির্ধারণ জরুরি।’ গতকাল রোববার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জলবায়ু পরিবর্তনে জনগোষ্ঠীর অভিযোজন (সিবিএ)’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘সেন্টার ফর গ্লোবাল চেঞ্জ’-এর নির্বাহী পরিচালক আহসান উদ্দিন আহমেদ। সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন বলেন, উন্নত দেশগুলোর গ্রিন হাউস গ্যাস নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো ঝুঁকির সমঞ্চুখীন হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহমঞ্চদ জাফর ইকবাল বলেন, জলবায়ু পরিবর্তনের মূল হোতা কারা, কারা বর্জ গ্যাস উৎপাদনকারী, স্পষ্ট করে তাদের কথা উল্লেখ করতে হবে। প্রয়োজনে ইন্টারনেট, ফেসবুকসহ সব যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দিতে হবে। তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সঙ্গে উন্নয়নশীল বিশ্বের খাপ খাওয়ার প্রসঙ্গটিও মানতে আমি নারাজ। পরিবর্তনটা ঘটাবেন আপনি, আর খাপ খাওয়াতে বলবেন আমাকে এটা তো হতে পারে না।’ বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান নারায়ণ সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, আরকাবের প্রকল্প পরিচালক সৈয়দ মোহামঞ্চদ ইকবাল আলী, বন ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী প্রমুখ। সমেঞ্চলনে সর্বমোট আটটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। কেয়ার বাংলাদেশ, অ্যাকশন রিসার্চ ফর কমিউনিটি অ্যাডাপটেশন ইন বাংলাদেশ (আরকাব) ও বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।