জলবায়ু বিষয়ে জাতীয় মতৈক্য জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া রোধে একটি সমন্বিত কর্মপরিকল্পনার বিকল্প নেই বলে একমত হলেন দেশের পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকেরা। তাঁরা জলবায়ু বিষয়ে দেশের সব রাজনৈতিক দলের মতৈক্য তৈরির ওপরও গুরুত্ব দিয়েছেন।
গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি) ও বাংলাদেশের কানাডা দূতাবাসের যৌথ উদ্যোগে এক মুক্ত আলোচনায় তাঁরা এ ব্যাপারে একমত হন। আলোচনায় প্রধান বক্তা ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন ও প্রধান আলোচক ছিলেন ক্লাইমেট ও ডেভেলপমেন্ট নলেজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী সাইমন ম্যাক্সওয়েল।
এ ছাড়া ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত সোফিও এবাট, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ ফেলো সালিমুল হক, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক আতিক রহমান, ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল, বিএনপি নেত্রী শামা ওবায়েদসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।