জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও স্বল্পোন্নত দেশগুলোর নতুন জোট করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু-রাজনীতিতে বড় দেশগুলোর বিরুদ্ধ্রেছোট দেশের অধিকার খর্বের অভিযোগ এনে বাংলাদেশের জলবায়ু বিশেষজ্ঞরা বলেছেন, উন্নত দেশগুলো স্বল্পোন্নত দেশের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। স্বল্পোন্নত দেশের জোট এ ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখতে পারছে না। তাই জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও স্বল্পোন্নত দেশগুলোর নতুন জোট তৈরি করে বিশ্বরাজনীতিতে বৈষম্য কমানোর উদ্যোগ নিতে বাংলাদেশ সরকারকে পরামর্শ দেন তাঁরা।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘জলবায়ু পরিবর্তন: কানকুন সম্মেলন ও পরবর্তী বাংলাদেশের করণীয়’ বিষয়ে আয়োজিত জাতীয় পরামর্শ সভায় দেশের জলবায়ু বিশেষজ্ঞরা এসব কথা বলেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিশ্ব পানি সাংবাদিক ফোরাম, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম, আইইউসিএন এবং অ্যাকশন এইড এ পরামর্শ সভার আয়োজন করে।সভার প্রধান অতিথি পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে বনায়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বর্তমান পরিবেশ আইন পরিবেশ রক্ষায় অন্যতম বাধা উল্লেখ করে তিনি বলেন, দেশের বনাঞ্চলকে বনদস্যুদের হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকার পরিবেশ আইন সংস্কার করবে। আগামী মাস থেকে দেশের ২২টি উপজেলায় পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র খোলা হচ্ছে বলে জানান তিনি। মূল প্রবন্ধে আইইউসিএনের এশিয়া ক্লাইমেট অ্যাডভাইজার আইনুন নিশাত বলেন, ‘জলবায়ুর পরিবর্তন নিয়ে বিশ্বরাজনীতিতে এখন কাদা ছোড়াছুড়ি হচ্ছে। ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে তাতে আমাদের অংশ নেওয়ার সুযোগ নেই। তবে বৈষম্য নিরসন করে অধিকার নিশ্চিত করতে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঐক্য জরুরি।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক এম আসাদুজ্জামান, জলবায়ু বিশেষজ্ঞ রেজাউল করিম, আনসারুল করিম, পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুস সোবহান, উপপরিচালক জিয়াউল হক, বাপার সাধারণ সম্পাদক এম এ মতিন, পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাসান হাফিজ, ভাইস চেয়ারম্যান বদিউল আলম, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক মিজান আর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী।