জলমহাল ইজারার প্রথা বাতিল ও কৃষিঋণ মওকুফের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলমহাল ইজারার প্রথা বাতিল, কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা সংগ্রাম কমিটি রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের মোকামবাজারে সমাবেশ করেছে।গতকাল শনিবার সন্ধ্যায় হাওর রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক চেরাগ মিয়া চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগ্রাম কমিটির আহ্বায়ক গজনফর আলী চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবদুল মালিক, সিরাজ উদ্দিন আহমদ, নীহারেন্দু হোম, সদস্যসচিব মামুনুর রশীদ, ফরিদ আহমদ, সাইফুল আলম, কৃষক তজমুল আলী, আরব আলী মেম্বার, কৃষক ইলাছ মিয়া প্রমুখ।হাওর রক্ষা সংগ্রাম কমিটির ঘোষিত নভেম্বরে দাবি মাস হিসেবে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।