জলরং প্রদর্শনী উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশে প্রথমবার জলরং প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার উত্তরায় অবস্থিত এক্সপোজ গ্যালারিতে শুরু হওয়া প্রদর্শনী চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পদ্য আর্ট ওয়ার্কশপের অধ্যক্ষ মো. সহীদ হোসেন এবং ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটি বাংলাদেশের দেশীয় পরিচালক মো. কাওসার হোসেন। প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের ৪৮ জন প্রবীণ জলরং শিল্পীর চিত্রকর্ম। প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটির পক্ষ থেকে সার্টিফিকেট ও স্মারক দেওয়া হবে। আয়োজকেরা আশা করছেন, এই প্রদর্শনী বাংলাদেশের জলরং শিল্পীদের শিল্পচর্চার ক্ষেত্রে বড় অবদান রাখবে। বিজ্ঞপ্তি