জলা থেকে শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মুগদা থানার মানিকনগরের জলা থেকে গতকাল মঙ্গলবার একটি শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম মো. শাহীন (৬)।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গত ৩১ মে থেকে শিশুটি নিখোঁজ ছিল। গতকাল মানিকনগর এলাকার একটি বাড়ির নিচের জলা থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। জলাভূমির ওপর পিলার দিয়ে পাঁচতলা ওই বাড়ি নির্মিত হয়েছে৷ শিশুটির বাবা মুকুল মিয়া লিফটের মিস্ত্রি। শিশুটিকে হত্যা করা হয়েছে না দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। লাশ পচে যাওয়ার কারণে শরীরে আঘাতের চিহ্নও বোঝা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।