প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জলাতঙ্ককে জানুন, টিকা দিন, নির্মূল করুন’ প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে গতকাল বুধবার বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাশেম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কবির আহমেদ, ভেটেরিনারি সার্জন আবুল বাসেত, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শামস-ই-তাবরীজ প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ