জলাতঙ্ক রোগে এক শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কসাইপাড়া গ্রামে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার শামিনুর রহমান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় মাংস ব্যবসায়ী মফিজুল ইসলামের পালক সন্তান শামিনুর।
মফিজুল বলেন, তাঁর সঙ্গে মাংস ব্যবসায় সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে শামিনুর। কবে কখন কোথায় কুকুর তাকে কামড়িয়েছে, এ বিষয়টি সে পরিবারের কাউকে জানায়নি। গত সোমবার হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গতকাল সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামিনুরের মৃত্যু হয়। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলী বলেন, শামিনুর জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সে মারা যায়।