জলাধার নির্মাণে কোরিয়ার কোম্পানির সঙ্গে চট্টগ্রাম ওয়াসার চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের জলাধার (রিজার্ভার) নির্মাণের জন্য চট্টগ্রাম ওয়াসা দক্ষিণ কোরিয়ার কোলন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। এ জলাধার নির্মাণে ব্যয় হবে ১৪৫ কোটি টাকা। এ প্রকল্পের আরও দুটি অংশ—পানি শোধনাগার প্লান্ট ও পাইপলাইনের কাজ শেষ হলে ২০১৩ সালে এখান থেকে চট্টগ্রাম নগরে পানি সরবরাহ করা সম্ভব হবে বলে ওয়াসা সূত্র জানায়।গতকাল বৃহস্পতিবার নগরের একটি হোটেলে জলাধার নির্মাণের চুক্তিতে সই করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ ও কোলন ইঞ্জিনিয়ারিং কোম্পানির মহাব্যবস্থাপক ইলিয়ট জ্যা প্যাক।