জলাবদ্ধ মানুষের জন্য বাম গণতান্ত্রিক মোর্চার ১২ দফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-সাতক্ষীরা-যশোরের জলাবদ্ধতা নিরসন ও দুর্গত মানুষকে বাঁচানোর দাবিতে বাম গণতান্ত্রিক মোর্চার উদ্যোগে গত মঙ্গলবার ১২ দফা দাবি উত্থাপন করা হয়েছে। একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল তিন দিন জলাবদ্ধ এলাকার মানুষের দুঃখ-দুরবস্থা দেখে এসে মঙ্গলবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে।মোর্চার কেন্দ্রীয় সমন্বয়কারী গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু লিখিত বক্তব্যে বলেন, মানুষের অসহায়ত্ব, জলাবদ্ধতা, খাদ্যাভাব, কাজের সংকটসহ সীমাহীন দুর্ভোগ দেখেও একটি নির্বাচিত সরকার কতখানি নির্বিকার, তা না দেখলে বোঝানো অসম্ভব। এ সময় দুর্গত এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করেন ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠন) সাধারণ সম্পাদক আবদুস ছাত্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য আবদুস ছালাম, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আবদুস ছালাম ও প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।