জলাবদ্ধতা ও যানজট নিরসনের দাবিতে সিপিবির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগর, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগ এলাকার দুর্বিষহ জলাবদ্ধতা নিরসন ও ভাঙা সড়ক সংস্কারের দাবিতে গতকাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শান্তিনগর শাখা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
শান্তিনগর বাজারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শান্তিনগর ও মালিবাগের অবস্থান রাজধানীর কেন্দ্রস্থলে। অথচ এই এলাকার সড়কগুলো খানাখন্দে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। প্রতিদিন ভয়ানক যানজট থাকছে এই এলাকায়। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ব্যাপক জলাবদ্ধতা। নেতৃবৃন্দ অবিলম্বে সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসনসহ জনদুর্ভোগ লাঘবে বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি।