জলাবদ্ধতা জলজটে নেমে এসেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনজুর আলম
মনজুর আলম

প্রথম আলো: ভারপ্রাপ্ত ও নির্বাচিত—এই দুই মিলিয়ে প্রায় ছয় বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন। আপনার প্রধান প্রতিশ্রুতি ছিল জলাবদ্ধতা নিরসনের। কিন্তু এই সমস্যা দূর হয়নি।

মনজুর আলম: ২০১০ সালের জুলাইয়ে যখন মেয়রের দায়িত্ব নিই, তখন চাক্তাই খালের গভীরতা ছিল মাত্র ৩ থেকে ৪ ফুট। অথচ থাকার কথা ছিল ১২ থেকে ১৪ ফুট। ওই সময় খাল খননের জন্য করপোরেশনের প্রয়োজনীয় যন্ত্রপাতিও ছিল না। নিজের তহবিল থেকে ২০ লাখ টাকা দিয়ে দুটি এক্সকাভেটর (খননযন্ত্র) কিনে চাক্তাইসহ বিভিন্ন খাল খনন শুরু করি। আমার আমলে জলাবদ্ধতা জলজটে নেমে এসেছিল।

প্রথম আলো: জলাবদ্ধতা সমস্যা প্রকট হওয়ার কারণ কী মনে করেন?

মনজুর আলম: নগরের আগে প্রচুর পরিমাণ খোলা জায়গা ছিল। যেখানে পানি জমত। কিন্তু এখন এসব ভরাট হয়ে গেছে। আবার চট্টগ্রাম নগরের বর্তমানে যে পরিমাণ নালা-নর্দমা আছে তা পর্যাপ্ত নয়। এগুলোর ধারণক্ষমতাও কম। বৃষ্টির সময় পাহাড়ের বালু নালা-নর্দমায় এসে ভরাট হয়ে যায়। ফলে পানি নালা-নর্দমা উপচে রাস্তায় গড়িয়ে যায়।

প্রথম আলো: তাহলে সমাধান কী?

মনজুর আলম: ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এটি প্রণয়নের পর অনেক সময় চলে গেছে। এখন এই মহাপরিকল্পনাকে সংশোধন ও পরিমার্জন করতে হবে। সিটি করপোরেশনের নেতৃত্বে সিডিএ, বন্দর, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডসহ সব সেবা সংস্থার সমন্বয়ে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।