জলাবদ্ধতা নিরসনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপোতাক্ষ নদের নাব্যতা পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসন বিষয়ে এক কর্মশালা গতকাল বুধবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নদী দখলের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ জন্য জনপ্রতিনিধিদের পালন করতে হবে সক্রিয় ভূমিকা। উন্মুক্ত আলোচনায় কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, ভবদহ এলাকায় দ্বিতীয় জোয়ারাধার (টিআরএম) প্রকল্প চালু করতে না পারলে কেশবপুরের ২৬টি বিল অঞ্চলের অন্তত ১৫ লাখ মানুষ স্থায়ী জলাবদ্ধতার শিকার হবে।