জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ আন্দোলনের সংগঠকেরা।
এসব দাবিতে গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। জনউদ্যোগ, পিপলস ভয়েস ও পরিবেশ ছাত্র ফোরাম যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জনউদ্যোগের সমন্বয়ক শ্যামল মজুমদার, বর্ণালীর নির্বাহী পরিচালক সালাউদ্দিন কবির, পরিবেশ ছাত্র ফোরামের সমন্বয়ক সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমান, সাংবাদিক প্রীতম দাশ, দৈনিক মুক্তবাণীর বিভাগীয় সম্পাদক প্রিন্স রুবেল।