জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে গত শনিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার মোহনপুর গ্রামে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও ওই সেচ প্রকল্পের পানি ব্যবহারকারী ফেডারেশন যৌথভাবে এ সভার আয়োজন করে। ফেডারেশনের সভাপতি এম এ কুদ্দুছের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আরও বক্তব্য দেন পাউবোর প্রকল্প পরিচালক নিজামুল হক ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী এস এম আতাউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ, ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন প্রমুখ।