জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলাবদ্ধতা নিরসনে রাজধানীর অভিজাত এলাকাগুলোর জন্য বেশি অর্থ বরাদ্দ করা হচ্ছে বলে অভিযোগ করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন।
গতকাল শনিবার নগর ভবনের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), আইনের পাঠশালা ও পরিবেশ উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এই অভিযোগ করা হয়।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জলাবদ্ধতা গোটা ঢাকা শহরের জন্য একটি ভয়াবহ সমস্যা। কিন্তু এ সমস্যা নিরসনে কর্তৃপক্ষ ধানমন্ডি, গুলশান, বনানীর মতো অভিজাত এলাকাগুলোতে সেবা সরবরাহে মনোযোগী থাকলেও অন্য এলাকাগুলো অবহেলিত থেকে যায়। তাই সামগ্রিকভাবে গোটা শহরের জলাবদ্ধতা দূর করতে সব এলাকার জন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে। এ কাজের জন্য বরাদ্দ করা অর্থের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি।