জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতা নিরসনের দাবিতে গতকাল শনিবার সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন কৃষক ও জমির মালিকেরা। দেবহাটা জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির ডাকে কয়েক হাজার কৃষক উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ডে সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তব্য দেন সাবেক সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুনসুর আহমেদ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ, গোলাম ফারুক, জলাবদ্ধতা নিরসন কমিটির যুগ্ম আহ্বায়ক নূরুল মোমিন, আবু রায়হান, রশিদুল আলম প্রমুখ। বক্তারা বলেন, অতিবর্ষণ ও বন্যার পানিতে দেবহাটা উপজেলায় পাঁচটি ইউনিয়নের ৭৭টি গ্রামের ১১-১২ হাজার কৃষকের আমনধান তলিয়ে নষ্ট হয়ে যায়। ৪৮ ঘণ্টার মধ্যে কাজ শুরু এবং ১৫ দিনের মধ্যে কাজ শেষ করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দেন বক্তারা।