প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতরে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা বাজারে একটি মানববন্ধন হয়। ডিএনডি নাগরিক কাউন্সিল এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনের পর এক সমাবেশে সভাপতিত্ব করেন ডিএনডি নাগরিক কাউন্সিলের আহ্বায়ক নূরুল ইসলাম। এতে শিবনাথ চক্রবর্তী, সরকার জিয়াউল হক, এস এম কাদির, বিমল কান্তি দাস, সোহেল শেখ, মোহাম্মদ হানিফ, আবু ইউসুফ, শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম, দিন ইসলাম, সফিউল্লাহ, মোখলেছুর রহমান, জামাল উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।