জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) সেচ প্রকল্পের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। গতকাল বুধবার বেলা ১১টার দিকে শহরের চাঁদমারী নতুন কোর্ট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়।নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য দেন নাগরিক কমিটি সাধারণ সম্পাদক আবদুর রহমান, সহসভাপতি রফিউর রাব্বি, বন্দর থানা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কমল খান, সাংগঠনিক সম্পাদক হাফেজ কবির আহমেদ, পরিবেশবাদী সংগঠন নির্ভীক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল।বক্তারা বলেন, ডিএনডি প্রকল্পটি পাকিস্তান আমলে বন্যার কবল থেকে ফসল বাঁচানোর জন্য করা হয়েছিল। পরে দেশ স্বাধীন হলে কৃষিজমিতে বসতি ও শিল্প-কারখানা গড়ে ওঠে। পানিনিষ্কাশনের খালগুলো দুই দিক দিয়ে অবৈধ দখলে চলে যায়। খাল দিয়ে শিল্প-কারখানার বিষাক্ত দূষিত বর্জ্য সরতে না পারার কারণে সহজেই জলাবদ্ধতা দেখা দেয়। তাঁরা ডিএনডি বাঁধের ভেতরের জলাবদ্ধতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান।সমাবেশ শেষে কমিটির নেতারা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিনুল্লাহ নুরীর কাছে স্মারকলিপি দেন।