জলাবদ্ধতামুক্ত জনবান্ধব নগরের প্রতিশ্রুতি নাছিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। ৩৬-দফার নির্বাচনী ইশতেহারে জলাবদ্ধতামুক্ত জনবান্ধব নগর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আজ বুধবার সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম নাগরিক কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করা হয়।
নির্বাচনের মাত্র ছয় দিন আগে ইশতেহার ঘোষণা করলেন চট্টগ্রাম নাগরিক কমিটি মনোনীত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। ৩৬-দফার নির্বাচনী ইশতেহারে জলাবদ্ধতামুক্ত জনবান্ধব নগর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন থেকে ছবিটি তোলা। ছবি: সৌরভ দাস
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। ৩৬-দফার নির্বাচনী ইশতেহারে জলাবদ্ধতামুক্ত জনবান্ধব নগর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন থেকে ছবিটি তোলা। ছবি: সৌরভ দাস

চট্টগ্রাম নাগরিক কমিটির চেয়ারম্যান ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন নগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
জলাবদ্ধতা থেকে চট্টগ্রামকে মুক্ত করার বিষয়টিকে ইশতেহারে অগ্রাধিকার দিয়েছেন আ জ ম নাছির। কিন্তু কীভাবে তা করা হবে, তা স্পষ্ট করা হয়নি।
এ প্রসঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত এই মেয়র পদপ্রার্থী বলেন, জলাবদ্ধতা দূর করতে চট্টগ্রাম বন্দর, পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রেলওয়ে, পরিবেশ অধিদপ্তর, মহানগর পুলিশ, ওয়াসাসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে কাজ করবেন তিনি। এই লক্ষ্যে তিনি ১৯৯৫ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রণীত মহাপরিকল্পনার সময়োপযোগী নবায়ন ও বাস্তবায়ন করবেন।

আ জ ম নাছির দাবি করেন, এ সরকারের আমলে চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়ন সম্ভব। তিনি মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামকে ঘিরে সরকারের উন্নয়ন মহাপরিকল্পনা আরও পরিকল্পিতভাবে বাস্তবায়িত হবে।