জলাবদ্ধতার কারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময় ঢাকার চারপাশে বেশির ভাগ এলাকা জলাধার ও নিম্নাঞ্চল ছিল। এই জলাধার ভরাট করে বহুতল ভবন নির্মাণ করছে বিভিন্ন ‘হাউজিং কোম্পানি’। এর ফলে বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে ‘জলাভূমি দুর্যোগ প্রশমনে সহায়ক’ শীর্ষক প্রতিপাদ্যে এই সভার আয়োজন করে পরিবেশ আন্দোলন মঞ্চ, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন, এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, আবাসন নিউজ টোয়েন্টিফোর ডট কম ও সেরিড। নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ ও স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আকবর হোসেন বক্তব্য দেন। বিজ্ঞপ্তি