জলাভূমি ব্যবস্থাপনা করবে ২৫০টি সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জলাভূমি ও পানিসম্পদ ব্যবস্থাপনায় ২৫০টি সংগঠন এখন থেকে একত্রে কাজ করবে। সারা দেশকে চারটি অঞ্চলে ভাগ করে সংগঠনগুলো তাদের কার্যক্রম পরিচালনা করবে। গতকাল বুধবার প্রথমবারের মতো জলাভূমি নিয়ে কাজ করে—এমন ২৫০টি সংগঠনের নেতারা সম্মেলনে একত্র হয়ে এ ঘোষণা দেন।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পানিসম্পদ ব্যবস্থাপনা সোসাইটির বার্ষিক সাধারণ সভা এবং সম্মেলনে বিভিন্ন সংগঠন থেকে আসা প্রতিনিধিরা অভিজ্ঞতা ও শিখনের মাধ্যমে জলাভূমি ব্যবস্থাপনার ব্যাপারে একমত হন। বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে তৈরি সমাজভিত্তিক এ সংগঠনগুলোর সদস্যসংখ্যা ৫১ হাজার—যাঁরা চার লাখ ৮০ হাজার পরিবারের প্রতিনিধিত্ব করছেন।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাঁচতে শেখা, মিডলসেক্স ইউনিভার্সিটির ফ্লাড হ্যাজার্ড রিসার্চ সেন্টার, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ ও এমআরএজি লিমিটেডের সহযোগিতায় এ সংগঠনগুলো বর্তমানে কাজ করছে।