জলাশয় রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে সরকারি জলাশয় রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার মতলবের নারায়ণপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন। এলাকাবাসী বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি প্রায় ২০ একর জলাশয় ভোগদখলের চেষ্টা চালিয়ে আসছে। তাদের বাধা দিতে গিয়ে এলাকাবাসীকে বিভিন্ন সময় অপদস্থ হতে হয়েছে। সরকারি এই জলাশয় কেউ যাতে অন্যায়ভাবে ভোগদখল বা ভরাট করতে না পারে, সে ব্যাপারে প্রশাসনের প্রতি আহ্বান জানান স্থানীয় ব্যক্তিরা।