জলাশয় রক্ষায় মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি গ্রামে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধসংলগ্ন জলাশয়ের (বরোপিট) ইজারা বাতিল ও বালু ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে।গতকাল বুধবার বিকেলে উপজেলার সিপাইকান্দি এলাকায় মতলব-শ্রীরায়েরচর সড়কে ওই সব কর্মসূচি পালিত হয়। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি ও এলাকাবাসী ওই কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা মতলব-শ্রীরায়েরচর সড়ক বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত অবরোধ করে রাখেন। পরে সংবাদ সমেঞ্চলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মৎস্যচাষি সিরাজুল ইসলাম। জলাশয় ভরাট নিয়ে গতকাল প্রথম আলোর পৃষ্ঠা-৪-এ (বিশাল বাংলা—সিলেট ময়মনসিংহ কুমিল্লা) ‘বনায়নে জলাশয় ভরাট?’ শিরোনামে সচিত্র খবর প্রকাশিত হয়।