জলাশয়ে বিষ ঢেলে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জের বিভিন্ন স্থানে পুকুর ও জলাশয়ে বিষ ঢেলে মাছ ধরছেন জেলেরা। এই পদ্ধতিতে মাছ শিকার পরিবেশ ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হলেও মাসের পর মাস তাঁদের এই তৎপরতা চলছে। চিকিৎসকেরা বলছেন, এটি জনস্বাস্থ্যের জন্য আরেক হুমকি। এ মাছ খেলে ক্যানসারে আক্রান্ত হওয়াসহ মৃত্যু পর্যন্ত হতে পারে।জানা গেছে, উপজেলার চণ্ডীপুর, করপাড়া, লামচর, সোনাপুর, ভাট্টা, কাঞ্চনপুর, ভোলাকোট, ভাদুর ও ইসাপুর ইউনিয়নের পুকুর এবং জলাশয়ে জেলেরা স্বল্প সময়ে ও কম পরিশ্রমে মাছ ধরার পদ্ধতি হিসেবে কীটনাশক ব্যবহার করছেন। এই মাছ উপজেলা সদরসহ আশপাশের হাট-বাজারে বিক্রি হচ্ছে। এ পদ্ধতিতে প্রথমে পুকুর বা জলাশয়ে বিষ ঢালা হয়। কিছুক্ষণ পর মাছ পানির ওপর ভেসে উঠলে তা ধরা হয়। নাম প্রকাশ না করার শর্তে একজন কীটনাশক ব্যবসায়ী বলেন, জেলেরা থায়োডিন, বায়োরেট ও বায়োনি গ্রুপের অ্যালমফস্ক, কুইনফস্ক নামের কীটনাশক এই কাজে ব্যবহার করছেন। এসব কীটনাশক বিক্রি করা নিষিদ্ধ। করপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, গ্রামের মানুষ না জেনে বিষাক্ত মাছ কিনছেন।