জলাশয়ে মৎস্যজীবীদের প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাশয়ে মৎস্যজীবীদের প্রবেশাধিকার নিশ্চিত করার দাবিতে শ্রমজীবীরা গত মঙ্গলবার দুপুরে বরিশাল নগরে নৌকা শোভাযাত্রা করে। গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযানের (সিএসআরএল) সহযোগিতায় উন্নয়ন সংস্থা প্রান্তজন ট্রাস্ট-বরিশাল ও প্রাণ-নোয়াখালী এই শোভাযাত্রার আয়োজন করে। বরিশাল ক্লাব রোড এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করে।সমাবেশে বক্তব্য দেন সাংসদ তালুকদার মো. ইউনুস, সচেতন নাগরিক সমাজের সদস্যসচিব মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, অক্সফাম জিবি ক্যাম্পেইন কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রান্তজন ট্রাস্টের চেয়ারপারসন রেজবি উল কবির জমাদ্দার, নির্বাহী পরিচালক এস এম শাহজাদা, ইব্রাহিম হামিদ প্রমুখ। পরে বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।