জলাশয়ের দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল রোববার সরকারি জলাশয় দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার আওনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম গত শনিবার জগন্নাথগঞ্জ আপারঘাটসংলগ্ন খাস জলাশয়ে মাছ ছাড়েন। গতকাল ইউনিয়ন ছাত্রলীগের সমর্থক শরীফ উদ্দিনও ওই জলাশয়ে মাছ ছাড়তে গেলে শাহীন ও তার সহযোগীরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে শরিফ উদ্দীনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।