জলিল ভূঁইয়া বিএফইউজের মহাসচিব নির্বাচিত
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টার-এর সাংবাদিক আবদুল জলিল ভূঁইয়া। তিনি পেয়েছেন ৫৭৮ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোল্লা জালাল (এনএনবি) পেয়েছেন ৩১৯ ভোট। সভাপতি পদে ইকবাল সোবহান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে সহসভাপতি পদে ড. উৎপল কুমার সরকার (এসএনএন বিডি ডট কম), কোষাধ্যক্ষ পদে আতাউর রহমান (বাংলাদেশ সংবাদ সংস্থা) ও যুগ্ম মহাসচিব পদে সাইফুল ইসলাম তালুকদার (দৈনিক আমাদের সময়) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাহী পরিষদ সদস্যপদে নির্বাচিত হয়েছেন আকরাম হোসেন খান (দৈনিক ইত্তেফাক), খায়রুজ্জামান কামাল (বাসস), মধুসূদন মণ্ডল (বাসস) ও রফিকুল ইসলাম সবুজ (সকালের খবর)। নির্বাচনে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।