জলে ডুবে জেলের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সানিয়ারজান নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন এক জেলে। তাঁর নাম শুমার আলী (৫২)। এদিকে দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে রকি (১৬) নামের কিশোর।
শুমার আলীর বাড়ি সানিয়ারজান নদী-সংলগ্ন সানিয়ারজান ইউনিয়নের আরাজী শেখসুন্দর গ্রামে। বুধবার দুপুরের দিকে স্থানীয় সানিয়ারজান নদীতে শুমার আলীসহ কয়েকজন জেলে জাল পাতেন। এ সময় শুমার আলী নদীতে নেমে ডুবে যান।
বুধবার সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের নারায়ণপুর সরদারপাড়া গ্রামে নিজ বাড়ির টেলিভিশনের ডিশ-সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি মারা যায়।