জসীম পল্লি মেলা শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে জসীম পল্লি মেলা শুরু হচ্ছে আজ শনিবার। সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পল্লিকবি জসীমউদ্দীনের বাড়িসংলগ্ন কুমার নদের পারে জসীম উদ্যানে এ মেলার আয়োজন করা হয়েছে। ১৫ দিনব্যাপী এ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মইনউদ্দিন আহ্মদ। জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।