জসীম পল্লিমেলা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার ১ জানুয়ারি থেকে ফরিদপুরে শুরু হচ্ছে জসীম পল্লিমেলা। ফরিদপুর সদরের গোবিন্দপুর গ্রামে পল্লিকবি জসীমউদ্দীনের পৈতৃক বাড়িসংলগ্ন কুমার নদের পাড়ে জসীম উদ্যানে এ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলা পক্ষকালব্যাপী চলবে। ফরিদপুরের জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এ আয়োজনে সহায়তা করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। মেলায় সার্কাস, পুতুল নাচ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।