জসীম পল্লিমেলা ৮ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে পল্লীকবি জসীমউদ্দীনের সমাধির পাশে কুমার নদের পাড়ে ৮ জানুয়ারি থেকে জসীম উদ্যানে পক্ষকালব্যাপী জসীম পল্লিমেলা শুরু হচ্ছে। জেলা প্রশাসন ও জসীমউদ্দীন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক এলাহী বীর বিক্রম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।