প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকেন ফ্রাইয়ের জন্য বিখ্যাত রেস্তোরাঁ কেএফসি রাজধানীর উত্তরার জসীমউদ্দীনে শাখা খুলছে। আজ শুক্রবার উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের আহমেদ প্লাজার নিচতলায় উদ্বোধন হবে কেএফসির নতুন শাখার। এটি উত্তরায় কেএফসির দ্বিতীয় শাখা। এখানে ফ্রায়েড চিকেনের সঙ্গে কেএফসির অন্য সব খাবারই পাওয়া যাবে। আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট কেএফসি ২০০৬ সালে ঢাকায় তাদের প্রথম আউটলেট খোলে। বর্তমানে সারা দেশে কেএফসির ২০টি শাখা আছে।
বিজ্ঞপ্তি