জসীমুদ্দিন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমুদ্দিন রাহমানীকে গতকাল বুধবার এক দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বছরের জানুয়ারিতে সংঘটিত ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে ডিবি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সন্ধান পায়। তিনিসহ তাঁর ১২ সহযোগীর বিরুদ্ধে গত বছরের আগস্টে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে দুটি মামলা হয়। গতকাল তাঁকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ডিবি কার্যালয়ে আনা হয়।