জসীমের হাসি নিমেষেই ম্লান হয়ে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জসীম উদ্দিন নেত্রকোনার মদনের জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট উচ্চবিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগে জিপিএ–৫ পেয়েছে৷
বন্ধুরা এসে যখন জসীমকে ফলাফলের কথা জানায়, তখন সে ধান নাড়ছিল৷ পরে সে বিদ্যালয়ে গিয়ে ফল দেখে বেশ আনন্দিত হয়৷ কিন্তু এ আনন্দ নিমেষেই ম্লান হয়ে যায়৷ কারণ, তার বাবা রাজধর মিয়া পাঁচ বছর ধরে নিখোঁজ। ভাইদের ও মায়ের উপার্জনেই চলে তাদের সংসার।
জসীম উদ্দিন উপজেলার কাপাসাটিয়ার গ্রামের বাসিন্দা৷ সে জানায়, ভিটামাটি বলতে তাদের কিছুই নেই। বড় ও ছোট দুই ভাই দিনমজুরি করেন। অনেক সময় গৃৃহশিক্ষকের কাজ করে তাকে লেখাপড়া করতে হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকেরা প্রাইভেটও পড়িয়েছেন বিনা টাকায়।
জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল হুদা বলেন, ‘ছেলেটি খুবই মেধাবী৷ কিন্তু সে অত্যন্ত গরিব পরিবারের সন্তান। বিদ্যালয় ও সমাজের অনেকেই তাকে নানাভাবে সহযোগিতা করেছে। সে ভবিষতেও ভালো করবে বলে আশা করি।’