প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মালিপাড়া গ্রামের দরিদ্র কৃষক পরিবারের ছেলে জহিরুল ইসলামের দুটি কিডনিই নষ্ট হওয়ার পথে। পরিবারের হাল ধরার চেষ্টায় কুয়েতে গিয়ে আট মাস আগে কিডনির রোগে আক্রান্ত হন জহিরুল। পরে তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দেয় নিয়োগদাতা প্রতিষ্ঠান। একমাত্র উপার্জনক্ষম মানুষটির এমন দুরবস্থায় তাঁর অসহায় পরিবার এখন দিশেহারা। সুস্থ হয়ে বৃদ্ধা মা ও কয়েক ভাইবোনের সংসারের আবারও হাল ধরতে চান জহিরুল। তাই চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মোসাম্মাৎ শেফালী, সঞ্চয়ী হিসাব নম্বর-০৪৪১১২০০৬৮৮৭৪, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কাপাসিয়া শাখা, গাজীপুর। বিজ্ঞপ্তি।