জহিরুল ইসলাম ছিদ্দিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ছিদ্দিকী (৬৮) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে গতকাল সোমবার বেলা দেড়টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার জামেয়া ইসলামিয়া কমপ্লেক্স মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক আসিফুল হাসনাত ছিদ্দিকীর বাবা।