জহিরুল হকের শোকসভা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটো সাংবাদিক মরহুম জহিরুল হকের স্মরণে আজ রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শোকসভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ শোকসভার আয়োজন করেছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে শোকসভায় মরহুমের শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
১৫ জুন দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক মারা যান। জহিরুল হক কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজকাল পত্রিকার বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ও ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।