জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহুর আহমদ চৌধুরী।
ছবি: সংগৃহীত

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার চট্টগ্রাম নগরের দামপাড়ায় মরহুমের কবরস্থান ও বাসভবনে কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দোয়া মাহফিলের পর স্মরণসভা হবে।
জহুর আহমদ চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা শ্রম সম্পাদক ছিলেন।