জহুরুল ফের কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে পৃথক দুটি মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্রসচিব জহুরুল ইসলামকে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার তেজগাঁও থানার পুলিশ জহুরুল ইসলামকে আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিন করে ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। মহানগর হাকিম হারুন অর রশিদ রিমান্ডের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।