জহুরুল হক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদকে আহ্বায়ক এবং ইকবাল মাহমুদ বাবলুকে সদস্যসচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফ্লোরে আয়োজিত প্রস্তুতি সভায় এই কমিটি গঠন করা হয়। আগামী এক বছর এই কমিটি হলের সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে কাজ করবে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন মুস্তাকিম বিল্লাহ ফারুকি ও আমিনুল ইসলাম খান। এ ছাড়া সদস্য হয়েছেন এ কে লুৎফর রহমান, মোল্লা মোহাম্মদ আবু কাওছার, আশরাফুল হক, এম এ কাইয়ুম মোল্লা, এস এম মঞ্জুর, মাহফুজুর রহমান, এ হামিদ জমাদ্দার, এ কে এম ফজলুল হক, সিরাজুল ইসলাম, মমতাজ উদ্দিন, মাজহারুল ইসলাম, আশরাফুল ইসলাম ও জুয়েল রানা। বিজ্ঞপ্তি