জাইকা প্রতিনিধি ভুল করে ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের স্বাস্থ্য বিভাগে ফাইলেরিয়াসিস রোগ নির্মূল কর্মসূচিতে কর্মরত জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা—জাইকার এক প্রতিনিধি গত শুক্রবার বিকেলে ভুল করে ভারতে চলে যান। পরদিন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেকুজি জনিসি (জনি) নামের ওই জাইকা প্রতিনিধি গত শুক্রবার পঞ্চগড়ের দেবীগঞ্জের ভাউলাগঞ্জে ফাইলেরিয়াসিস রোগ নির্মূল কর্মসূচির কাজে যান। বিকেলে রিকশা-ভ্যানে পঞ্চগড়ে না এসে ভুল করে চলে যান পাশের নীলফামারীর ডোমারের চিলাহাটী বাজারে। এরপর রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ভুলক্রমে ভারতের ভেতরে চলে যান। এ সময় বিএসএফ ফাঁড়ির টহল দলের সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় তিনি জাইকার প্রতিনিধি হিসেবে পঞ্চগড় স্বাস্থ্য বিভাগে কর্মরত বলে জানালে বিএসএফ কর্তৃপক্ষ চিলাহাটী বিজিবিকে বিষয়টি জানায়।