জাইকার ভাইস প্রেসিডেন্টের পদ্মা সেতুর নির্মাণস্থল পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের মাওয়ায় গতকাল বৃহস্পতিবার পদ্মা সেতুর নির্মাণস্থল পরিদর্শন করেছেন জাইকার ভাইস প্রেসিডেন্ট কেনজু ওসিমা। এ সময় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ ছয় সদস্যবিশিষ্ট একটি দল পদ্মা সেতুর কাজের বিভিন্ন পর্যায়ের অগ্রগতি ঘুরে দেখেন। পরিদর্শনকালে কেনজু ওসিমা বলেন, ‘আমরা পদ্মা সেতু নির্মাণে সার্বিক সহযোগিতা করব। এটি নির্মিত হলে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।’ যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, পদ্মা সেতু নির্মাণ করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। এই সরকারের সময়ে সেতুর উল্লেখযোগ্য কাজ সমাপ্ত হবে। দ্রুত টেন্ডার আহ্বান করে কাজ শুরু করা হবে।