জাউয়াবাজারে ১৪৪ ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে আওয়ামী লীগের দুই পক্ষ একই সময় একই স্থানে সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি ছিল।
গতকাল সকাল থেকে জাউয়াবাজার এলাকায় মাইকযোগে ১৪৪ ধারা জারির বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হয়।
ছাতক থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রাখার নির্দেশনা রয়েছে। জাউয়াবাজার এলাকায় পুলিশ মোতায়েন আছে।