জাককানইবি বন্ধুসভার নতুন সভাপতি ইউসুফ, সম্পাদক মাহিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাককানইবি প্রথম আলো বন্ধুসভার নতুন সভাপতি মো. ইউসুফ ও সাধারণ সম্পাদক মো. মাহিন মিয়া। ছবি: সংগৃহীত
জাককানইবি প্রথম আলো বন্ধুসভার নতুন সভাপতি মো. ইউসুফ ও সাধারণ সম্পাদক মো. মাহিন মিয়া। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রথম আলো বন্ধুসভার ২০২০-২১ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইউসুফ। মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাহিন মিয়া কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার ২৫ সদস্যবিশিষ্ট জাককানইবি প্রথম আলো বন্ধুসভার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সহসভাপতি মানসুরা বিনতে আমিন ও মো. ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নৌশিন তাবাসসুম ও তাহমিনা আক্তার দিথী, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, উপসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, নারীবিষয়ক সম্পাদক তানিয়া আফরিজ, পাঠচক্র সম্পাদক মো. নওশাদ আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক গৌরী পাল, যোগাযোগ সম্পাদক মুশফিকুর রহিম, প্রচার সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ান, মানবসম্পদ সম্পাদক দিলাসা আহমেদ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, সাহিত্য সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পাঠাগারবিষয়ক সম্পাদক জেবুন নাহার, প্রশিক্ষণ সম্পাদক মো. মাহমুদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আবু সালেহ, সমাজকল্যাণ সম্পাদক মানস বসু, পরিবেশ সম্পাদক মো. আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সুস্মিতা দাস, অনুষ্ঠান সম্পাদক রাফিয়া ইসলাম, বিজ্ঞান সম্পাদক জামাল হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আসাদুজ্জামান।

বিদায়ী সভাপতি বাঁধন চৌধুরী নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘গত একটা বছর আমাদের যা ভুলত্রুটি ছিল, তা নতুনরা শুধরে নিয়ে আরও ভালোভাবে কাজ করবে, এটাই প্রত্যাশা।’

নতুন কমিটির সভাপতি মো. ইউসুফ বলেন, ‘বন্ধুসভার মাধ্যমে সমাজের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে চাই এবং সমাজ থেকে মাদক দূরীকরণে ভূমিকা রাখতে চাই।’

প্রথম আলো বন্ধুসভা পাঠকদের সংগঠন। বন্ধুসভা তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ সঞ্চারে কাজ করে। মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষের সম্মিলিত হওয়ার, নিজেদের গড়ে তোলার এবং মানবতার কল্যাণে কাজ করার একটি মঞ্চ ‘বন্ধুসভা’।