জাকসু নির্বাচনে সহযোগিতা না করার ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ২ জানুয়ারির কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে গতকাল রোববার সন্ধ্যায় হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সঙ্গে বৈঠক করেন উপাচার্য মো. আনোয়ার হোসেন। তবে ওই বৈঠক বর্জন করেন হল প্রশাসনের সঙ্গে যুক্ত আন্দোলনকারী শিক্ষকেরা।
গতকাল রাত পৌনে আটটায় সংবাদ সমেঞ্চলন করে শিক্ষকেরা বর্তমান উপাচার্যের অধীনে জাকসু নির্বাচনে সহযোগিতা না করার ঘোষণা দেন। পরে তাঁরা নতুন কলা ভবনের সামনে মানববন্ধন করেন।
সংবাদ সমেঞ্চলনে প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ লুৎফর রহমান বলেন, ‘বর্তমান উপাচার্য জাকসু নির্বাচনের সঙ্গে যুক্ত শিক্ষকদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারবেন কি না, সে বিষয়ে আমরা সন্দিহান।’
সংবাদ সমেঞ্চলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ শিক্ষক ফোরামের আহ্বায়ক মুহমঞ্চদ হানিফ আলী, সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান গাণিতিক এবং পদার্থবিষয়ক অনুষদের ডিন মো. আবুল হোসেন প্রমুখ।