জাকাতের কাপড় নিতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে জাকাতের কাপড় নিতে গিয়ে ভিড়ের চাপে রিজিয়া খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বোয়ালখালীর কদুরখীল গ্রামের মোহাম্মদ ইউসুফের বাড়িতে এ ঘটনা ঘটে। রিজিয়া পশ্চিম কধুরখীলের পাঠানপাড়ার ইউনুস খানের স্ত্রী। বোয়ালখালী থানার এসআই হেলাল উদ্দিন জানান, সকাল ১০টা থেকে জাকাতের কাপড় দেওয়ার সময় কয়েক হাজার নারী-পুরুষ ইউসুফের বাড়িতে ভিড় করেন। এ সময় অসুুস্থ হয়ে পড়েন রিজিয়া। তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।